বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২-১৯৭৫)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২-১৯৭৫) ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১-এর ২৬ মার্চ প্রথম প্রহরেই (২৫ মার্চ রাত ১২ টার পর) বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তান সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে সামরিক আদালতে বিচারকাজ শুরু করে। প্রহসনের বিচারে তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরেও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তিনি বেঁচে আছেন কি-না তাও দেশের মানুষ জানত না। বঙ্গবন্ধুর জন্য উদ্বেগ, উৎকণ্ঠায় নিমজ্জিত ছিল সারা দেশের মানুষ। অধীর অপেক্ষা, কবে আসবেন মহান নেতা অবশেষে ১৯৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এলেন। বঙ্গবন্ধুর দেশে ফেরা (স্বদেশ প্রত্যাবর্তন) ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরার আগে পাকিস্তান থেকে সরাসরি বঙ্গবন্ধুকে লন্ডন নিয়ে যাওয়া হয় ...